বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

ময়মনসিংহ সদরে ভিডব্লিউবি কর্মসূচির টিওটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪৫ Time View

 স্টাফ রিপোর্টারঃ
ভালনারেবল উইমেন বেনিফিট (VWB) কর্মসূচির আওতায় জুলাই ২০২৫ হতে জুন ২০২৭ চক্রের উপকারভোগীদের প্রশিক্ষণ প্রদানের জন্য ময়মনসিংহ জেলার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং নির্বাচিত বেসরকারি উন্নয়ন সংস্থার প্রশিক্ষকদের নিয়ে হালনাগাদ কৃত মডিউলের উপর প্রশিক্ষণ প্রশিক্ষণ (টিওটি) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) সকাল ৯টায় মহিলা বিষশক অধিদপ্তর ময়মনসিংহের আয়োজনে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদের ব্রহ্মপুত্র হলরুমে এই টিওটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

মহিলা বিষশক অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক নাজনীন সুলতানার সভাপতিত্বে ও সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম
বলেন, সরকারের নারী উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভিডব্লিউবি কর্মসূচি নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উপকারভোগী নারীদের আরও কার্যকরভাবে প্রশিক্ষণ প্রদান, আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সরকারি দপ্তর ও উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বিত উদ্যোগ নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin