রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের নির্বাচনী অফিস উদ্বো-ধন নওগাঁর ধামইরহাটে আমন ধান-চাল সংগ্র-হের উদ্বোধন, ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি পীরগঞ্জে জা-ল নোট প্র-তিরোধে সচে-তনতামূলক ক-র্মশালা তানোরে প্রায় ১০ হাজার কৃষককের মাঝে কৃষি প্র-ণোদনা বিতরণ গোদাগাড়ীতে ডিবি পরিচ-য়ে বাড়িতে গিয়ে প্র-তারণার চেষ্টা, ৭ মাম-লার আ-সামি গ্রে-ফতার রংপুর রেঞ্জের উপমহাপরিচালক কর্তৃক পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপি’র প্র-শিক্ষণ উদ্বোধন স-ন্ত্রাস, নৈ-রাজ্য ও নাশ-কতার বিরুদ্ধে ৩রা ডিসেম্বর ময়মনসিংহে এনসিপির বিক্ষো-ভ সমাবেশ ঢাকা লিগ্যাসি লিঃ আয়োজিত দলিল হ-স্তান্তর উৎসব ও আবাসন মেলা-২০২৬ অনুষ্ঠিত ক্ষেতলালে কলেজ থেকে নি-ষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রনি গ্রে-প্তার ত্রা-ণ মন্ত্রণালয়ের মন্ত্রী দুলু কে নীলফামারীর এসপির ফুলেল শুভেচ্ছা 

পীরগঞ্জে জা-ল নোট প্র-তিরোধে সচে-তনতামূলক ক-র্মশালা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: জাল নোটের প্রচলন রোধ ও জনসচেতনতা বাড়াতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এবং জনতা ব্যাংকের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ড. কে এম আলমগীর কবীর। এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সহকারী পরিচালক ভূবন চন্দ্র রায়, জনতা ব্যাংকের এজিএম ওয়াহিদ সাদিক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল ও পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন।

বক্তারা বলেন, জাল নোটের বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি লেনদেনের সময় নোটের সত্যতা যাচাই করা জরুরি। এ ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে আরও সতর্ক ও সচেতন ভূমিকা পালন করতে হবে।

জনতা ব্যাংক পীরগঞ্জ বাজার শাখার ব্যবস্থাপক জাকির মোল্লা কর্মশালাটি সঞ্চালনা করেন। এতে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin