বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :-
বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত দেশের বিভিন্ন প্রান্তের কৃষকেরা পাকা আমন ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত আমিনপুরে বিশেষ অভি-যানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফ-তার তানোরে স-ন্ত্রাস বিরোধী আইনের মা-মলায় গ্রে-প্তার ৫ পীরগঞ্জে স্ত্রী-কন্যাসহ আড়াই লাখ টাকা নিয়ে উ-ধাও হওয়ার অভিযোগ আমিনপুর থানার মাশুমদিয়ায় অ-পচিকিৎসার অভি-যোগে হালিম কবিরাজের চেম্বার সিল-গালা চুনোপুঁটি মা-দক কারবারিরা গ্রে-ফতার হলেও ধরাছোঁয়ার বাইরে বড় ডিলাররা! আমিনপুরে পুলিশের অভি-যানে নি-ষিদ্ধঘোষিত ছাত্রলীগের প্রচার সম্পাদক গ্রে-ফতার আগৈলঝাড়ায় উ-দ্ধারকৃত বো-মা নি-ষ্ক্রিয় করেছে এসআরবি উজিরপুরে আ-গুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষ-তিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও 

ঝালকাঠির নলছিটিতে ছাত্রদলের মোটরসাইকেল মহ-ড়া ও বিক্ষো-ভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২১২ Time View

মোঃ নাঈম মল্লিক,
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার বিকেলে দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে মোটরসাইকেলে করে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রদল। মিছিলটি জিরোপয়েন্ট হয়ে চৌমাথা ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান ও সদস্য সচিব সাইদুল ইসলাম রনির নেতৃত্বে নলছিটি উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এসময় সারাদেশে আওয়ামী লীগ, ছাত্রদলী ও যুবলীগের নৈরাজ্যের প্রতিবাদে নানা স্লোগান দেন ছাত্রদল নেতৃবৃন্দ। পরে ফেরিঘাট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান ও সদস্য সচিব সাইদুল ইসলাম রনি, নলছিটি উপজেলা ছাত্রদল নেতা আবিদ হাসান, সাব্বির আহম্মেদ, রাকিব গাজী, ফয়সাল আহম্মেদ, রাতুল গাজীসহ আরো অনেকে।
দপদপিয়ায় ছাত্রলীগের নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে হবে। ঝালকাঠি জেলায় কোথাও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা দেখলেই ছাত্রদল কঠোর হাতে তা দমন করবে বলেও জানান বক্তারা। এ ব্যাপারে প্রশাসনের নজরদারি আরো বাড়ানোর দাবি জানান তাঁরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin