মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুজানগরে বিনা ধান -২০ এর প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ​সন্ধ্যার পর রাস্তায় বিনা কারনে শিক্ষার্থী পেলেই আ-টক- বানারীপাড়ায় এসিল্যান্ডের ক-ড়া বার্তা ও মাইকিং মুমূ-র্ষ রোগীর স্বজনরা র-ক্ত না পেয়ে দিশেহারা, নিজেই র-ক্ত দিলেন চিকিৎসক রাজশাহীর গোদাগাড়ীতে নি-ষিদ্ধ ১৬০ কেজি চায়না দুয়ারী জাল জব্দ, ২ ব্যবসায়ীকে ১ লাখ ৮ হাজার অ-র্থদণ্ড প্রদান। এইচএসসি, আলিমর নজি-রবিহীন ফল : ব্যর্থ-তার দায় কার? নড়াইলে অনলাইন প্র-তারণা ও জু-য়ার অভিযোগে গ্রে-ফতার ৪ ছেলের শো-ক সইতে না পেরে প্রবাসী বাবার মৃ-ত্যু বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড় ফরিদপুরে অ-বৈধ ইটভাটা গুঁ-ড়িয়ে দিলেন প্রশাসন ট্রেনে পরিচয় ধর্ষ-ণের পর হ-ত্যা যুবকের ফাঁ-সির রায় 

ট্রেনে পরিচয় ধর্ষ-ণের পর হ-ত্যা যুবকের ফাঁ-সির রায় 

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১২৯ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি ।।

পঞ্চগড়ে ধর্ষণের পর নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় রিফাত বিন সাজ্জাদ (২৬) নামে এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ডের রায় দিয়েছে আদালত। সোমবার দুপুরে আসামীর উপস্থিতিতে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসাইন মোহাম্মদ ফজলুল বারী এই রায় দেন।  

দন্ডপ্রাপ্ত রিফাত বিন সাজ্জাদ জেলার বোদা উপজেলার মাঝগ্রাম এলাকার আক্তার হোসেনের ছেলে।

২০২৫ সালের ১৪ জানুয়ারি ভোরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কিসমত রেলস্টেশনের অদূরেই এক অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই নারীকে হত্যার পর রেললাইনে ফেলে দেয়া হয়েছে বলে সন্দেহ হয় পুলিশ। এ ঘটনায় অপমৃত্যু মামলা হলেও কোনমতেই ঘটনার রহস্য উন্মোচন করতে পারছিলো না পুলিশ। ঠাকুরগাঁয়ের একটি পরিবার তাদের মেয়ে মনে করে তার দাফন সম্পন্ন করে।

এদিকে ঘটনার প্রায় ২ মাস পরে ৮ মার্চ রাতে কিসমত এলাকাতেই ইজিবাইক চুরি সময় ইজিবাইকসহ রিফাত বিন সাজ্জাদ নামের এক যুবককে আটক করে স্থানীয়রা পুলিশে তুলে দেয়। পুলিশ তার মোবাইলে ওই অজ্ঞাত নারীর ভিডিও দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশকে ওই নারীকে হত্যার লোমহর্ষক বর্ণনা দেয়।

ওই যুবককে পুলিশকে জানায়, ১৩ জানুয়ারি রাতে দিনাজপুর থেকে একতা এক্সপ্রেসে পঞ্চগড়ে ফেরার সময় ট্রেনে ওই অজ্ঞাত নারীর সাথে তার পরিচয় হয়। এ সময় ওই নারীকে ফুসলিয়ে কিসমত রেলস্টেশনে নামিয়ে নেয় সাজ্জাদ। পরে তাকে শাপলা কিন্ডার গার্টেনের ভাঙা ঘরে নিয়ে ও একটি সুপারি বাগানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ সময় ওই নারী সাজ্জাদের মোবাইল ও টাকা দাবি করলে সাজ্জাদ দিতে অস্বীকার করে। এক পর্যায়ে ওই নারী তাকে গালাগালি করলে ওই যুবক গাছের সাথে তাকে বেধে ইট দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করে। পরে একটি চাকু সংগ্রহ করে তার যৌনাঙ্গ ও স্তন কেটে রক্তাক্ত করে। এরপর ঘটনা আড়াল করতে টেনে মরদেহ রেললাইনের উপর ফেলে পালিয়ে যায় সে। এরপর তার বিরুদ্ধে আটোয়ারী থানায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করে। দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে আদালত তার মৃত্যুদন্ডের আদেশ দেন।

পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি খলিলুর রহমান বলেন, মামলার তথ্য, প্রমাণ ও সাক্ষীদের সাক্ষগ্রহণ শেষে আদালত এই রায় দিয়েছেন। এই রায় ন্যায় বিচারের একটি উদাহরণ হবে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin