বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
আমিনপুর থানার মাশুমদিয়ায় অ-পচিকিৎসার অভি-যোগে হালিম কবিরাজের চেম্বার সিল-গালা চুনোপুঁটি মা-দক কারবারিরা গ্রে-ফতার হলেও ধরাছোঁয়ার বাইরে বড় ডিলাররা! আমিনপুরে পুলিশের অভি-যানে নি-ষিদ্ধঘোষিত ছাত্রলীগের প্রচার সম্পাদক গ্রে-ফতার আগৈলঝাড়ায় উ-দ্ধারকৃত বো-মা নি-ষ্ক্রিয় করেছে এসআরবি উজিরপুরে আ-গুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষ-তিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও  আগৈলঝাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের গ্রেপ্তা-রকৃত চারজনকে জে-লহাজতে প্রেরণ বি-ষাক্ত ধোঁয়ায় স্বা-স্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জ-রিমানা কুমিল্লায় ডিসির নি-র্দেশের চার মাসেও সরেজমিন তদন্ত হয়নি, তদ-ন্তের নামে চলছে সময়ক্ষেপণ ক্ষেতলালে নিখোঁ-জের জিডি করার কয়েক ঘণ্টার মধ্যেই ওই ব্যাক্তিকে উদ্ধা-র করল পুলিশ চারঘাটে রিকশা-ভ্যানচালককে হু-ডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী

আমিনপুর থানার মাশুমদিয়ায় অ-পচিকিৎসার অভি-যোগে হালিম কবিরাজের চেম্বার সিল-গালা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪১ Time View

হেলাল শেখঃ পাবনার আমিনপুর থানার মাশুমদিয়ায় হালিম কবিরাজের চেম্বার সিলগালা করেছেন প্রশাসন।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে চেম্বারটি সিলগালা করে দেওয়া হয়। এ অভিযানে নেতৃত্ব দেওয়া পাবনা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, অভিযানের সময় চেম্বার থেকে চুনসহ অপচিকিৎসার নানা উপকরণ উদ্ধার করা হয়। এই অভিযানে হালিম কবিরাজের কাছে চিকিৎসার প্রয়োজনীয় বৈধ সনদ চাওয়া হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে তাৎক্ষণিকভাবে তার কথিত চেম্বারটি সিলগালা করে দেওয়া হয়। এসময় ওই কবিরাজ সনদ রয়েছে দাবি করলে তাকে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে সেগুলো দেখাতে বলা হয়েছে।

এ বিষয়ে পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, ‌‘লাইসেন্স বা বৈধ অনুমোদন ছাড়া কেউ চিকিৎসা সেবা দিতে পারেন না। সাধারণ মানুষের জীবন নিয়ে এ ধরনের অপচিকিৎসা ও প্রতারণা কোনোভাবেই বরদাশত করা হবে না। আপাতত তার চেম্বার সিলগালা করা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, হালিম কবিরাজ দীর্ঘদিন ধরে আমিনপুর থানার মাশুমদিয়া ডিগ্রি কলেজের সামনে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা, বৈধ অনুমোদন বা চিকিৎসাশাস্ত্রের ন্যূনতম জ্ঞান ছাড়াই ‘কবিরাজ’ সেজে অপচিকিৎসা দিয়ে আসছিলেন বলে অভিযোগ। একসময়ের হাটবাজারের হকারি করতেন তিনি। চলমান অপচিকিৎসার মাধ্যমে হাতিয়ে নিচ্ছিলেন লাখ লাখ টাকা।

অভিযোগ রয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কিংবা স্বীকৃত কোনো আয়ুর্বেদিক বা ইউনানি বোর্ডের কোনো নিবন্ধন ছাড়াই প্রতিদিন গড়ে শত শত রোগী দেখতেন হালিম। রোগীপ্রতি ভিজিট ৫০০ টাকা হলেও বিভিন্ন পরীক্ষা ও গাছ-গাছালির ওষুধের নামে ২-৩ হাজার টাকা হাতিয়ে নেওয়া হতো। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘কবিরাজ হালিম’ নামের পেজ এবং স্থানীয় কিছু কনটেন্ট ক্রিয়েটরকে ব্যবহার করে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে রোগীদের আকৃষ্ট করা হতো। বিজ্ঞাপনে বাতব্যথা, রগের ব্যথা, বিনা অপারেশনে কিডনি, পিত্তথলি ও মূত্রথলির পাথর গলানো এবং নাকের পলিপাস চিকিৎসার দাবি করা হচ্ছিলো। ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের অভিযোগ, গাছগাছড়ার প্রলেপের আড়ালে তীব্র ক্ষতিকর অ্যাসিড বা চুন ব্যবহার করে নাকের পলিপাস পুড়িয়ে ফেলতেন হালিম কবিরাজ। ফলে রোগীদের শরীরে ক্যানসারের মতো মারাত্মক ও জীবনঘাতী ঝুঁকি তৈরি হচ্ছিল।

নাটোরের ভুক্তভোগী মো. জহির আলী অভিযোগ করেন, ফেসবুকে বিজ্ঞাপন দেখে চিকিৎসা নেওয়ার কিছুদিন পর তার নাকের ভেতর মারাত্মক ঘা হয়। পরে অন্য চিকিৎসকের শরণাপন্ন হয়ে তিনি জানতে পারেন, তার নাকের মাংস অ্যাসিড বা কোনো দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

এরকম দেশের বিভিন্ন এলাকায় ভুয়া কবিরাজ ভুয়া ডাক্তারের অভাব নাই বলে অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin