বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
আমিনপুর থানার মাশুমদিয়ায় অ-পচিকিৎসার অভি-যোগে হালিম কবিরাজের চেম্বার সিল-গালা চুনোপুঁটি মা-দক কারবারিরা গ্রে-ফতার হলেও ধরাছোঁয়ার বাইরে বড় ডিলাররা! আমিনপুরে পুলিশের অভি-যানে নি-ষিদ্ধঘোষিত ছাত্রলীগের প্রচার সম্পাদক গ্রে-ফতার আগৈলঝাড়ায় উ-দ্ধারকৃত বো-মা নি-ষ্ক্রিয় করেছে এসআরবি উজিরপুরে আ-গুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষ-তিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও  আগৈলঝাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের গ্রেপ্তা-রকৃত চারজনকে জে-লহাজতে প্রেরণ বি-ষাক্ত ধোঁয়ায় স্বা-স্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জ-রিমানা কুমিল্লায় ডিসির নি-র্দেশের চার মাসেও সরেজমিন তদন্ত হয়নি, তদ-ন্তের নামে চলছে সময়ক্ষেপণ ক্ষেতলালে নিখোঁ-জের জিডি করার কয়েক ঘণ্টার মধ্যেই ওই ব্যাক্তিকে উদ্ধা-র করল পুলিশ চারঘাটে রিকশা-ভ্যানচালককে হু-ডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী

কুমিল্লায় ডিসির নি-র্দেশের চার মাসেও সরেজমিন তদন্ত হয়নি, তদ-ন্তের নামে চলছে সময়ক্ষেপণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

তরিকুল ইসলাম তরুণ, কুমিল্লা থেকে

নথিপত্রে প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন। কিন্তু বাস্তবে প্রকল্পের কোনো অস্তিত্ব নেই। সরকারি বরাদ্দের প্রায় ২৯ লাখ ১৭ হাজার টাকা ভুয়া ও কাল্পনিক প্রকল্পের মাধ্যমে আত্মসাতের অভিযোগে কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৯ নম্বর দারোরা ইউনিয়নে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পাশাপাশি এবার প্রশ্নের মুখে পড়েছে তদন্তের দায়িত্ব পাওয়া কর্মকর্তার ভূমিকা। জেলা প্রশাসকের (ডিসি) সুস্পষ্ট নির্দেশের চার মাস পেরিয়ে গেলেও সরেজমিন তদন্ত সম্পন্ন না হওয়ায় তদন্তের নিরপেক্ষতা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

অভিযোগের তদন্তের দায়িত্ব পেয়েছেন মুরাদনগর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম। কিন্তু দীর্ঘ চার মাসেও তিনি সরেজমিনে তদন্ত না করায় অভিযোগকারী ইউপি সদস্য ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের প্রশ্ন, তদন্ত কর্মকর্তা কি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন, নাকি অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি কামাল উদ্দিন খন্দকারকে সুবিধা দেওয়ার জন্য তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত করছেন?

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্মারক নম্বর ৬৬৫-এর মাধ্যমে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে তদন্তের দায়িত্ব পান উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম। কিন্তু নির্দেশনার চার মাস অতিবাহিত হলেও তদন্তের দৃশ্যমান অগ্রগতি নেই। অভিযোগকারী ইউপি সদস্য রমিজ উদ্দিন ও স্থানীয়দের দাবি, তদন্ত কর্মকর্তা এখনো ঘটনাস্থল পরিদর্শন করেননি। ফলে সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগের প্রকৃত তথ্য উদ্ঘাটন নিয়ে সংশয় তৈরি হয়েছে।

নথিপত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে ১২টি কাল্পনিক প্রকল্পের নামে ২৭ লাখ ৭৮ হাজার টাকা এবং ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে আরও দুটি কথিত ভুয়া প্রকল্পের বিপরীতে ২ লাখ ১৭ হাজার ৪০০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সব মিলিয়ে অভিযোগের পরিমাণ ২৯ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।

এদিকে, প্রকল্প বাতিলের কথা বলে বরাদ্দের অর্থ উত্তোলনের অভিযোগও সামনে এসেছে। সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য আয়েশা বেগম কাজিয়াতল এলাকার একটি সড়কে গাইডওয়াল নির্মাণের দায়িত্ব পেয়েছিলেন বলে জানান। তার অভিযোগ, পরে তাকে প্রকল্পটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়। কিন্তু পরবর্তী সময়ে নথিপত্রে ওই প্রকল্পের কাজ সম্পন্ন দেখিয়ে বরাদ্দের টাকা উত্তোলনের তথ্য পাওয়া যায়। বিষয়টি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এ ছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নসংশ্লিষ্ট টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় একই স্থানে বারবার প্রকল্পের নাম পরিবর্তন করে বরাদ্দ নেওয়ার অভিযোগও করেছেন স্থানীয়রা। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সরেজমিন তদন্ত জরুরি হলেও দীর্ঘ সময়েও তা সম্পন্ন না হওয়ায় জনমনে প্রশ্ন আরও ঘনীভূত হয়েছে।

তদন্তের অগ্রগতি ও চার মাসেও সরেজমিন তদন্ত না করার কারণ জানতে চাইলে তদন্ত কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, অতি দ্রুত সরেজমিন তদন্ত সম্পন্ন করা হবে। তবে এতদিন তদন্ত কার্যক্রম কেন এগোয়নি, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার দাবি করেন, সংশ্লিষ্ট সব কাজ পূর্ববর্তী অর্থবছরেই সম্পন্ন হয়েছে।

মুরাদনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাকিব হাসান খান বলেন, বিষয়টি দ্রুত তদন্ত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ অবস্থায় দারোরা ইউনিয়নের সচেতন নাগরিকদের দাবি, শুধু অভিযোগের তদন্ত করলেই হবে না, তদন্তের দীর্ঘসূত্রতার কারণও খতিয়ে দেখতে হবে। জেলা প্রশাসকের নির্দেশের পরও চার মাস ধরে কেন সরেজমিন তদন্ত হয়নি, এর জবাবদিহি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করে সরকারি অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তদন্তে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin