বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
আমিনপুর থানার মাশুমদিয়ায় অ-পচিকিৎসার অভি-যোগে হালিম কবিরাজের চেম্বার সিল-গালা চুনোপুঁটি মা-দক কারবারিরা গ্রে-ফতার হলেও ধরাছোঁয়ার বাইরে বড় ডিলাররা! আমিনপুরে পুলিশের অভি-যানে নি-ষিদ্ধঘোষিত ছাত্রলীগের প্রচার সম্পাদক গ্রে-ফতার আগৈলঝাড়ায় উ-দ্ধারকৃত বো-মা নি-ষ্ক্রিয় করেছে এসআরবি উজিরপুরে আ-গুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষ-তিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও  আগৈলঝাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের গ্রেপ্তা-রকৃত চারজনকে জে-লহাজতে প্রেরণ বি-ষাক্ত ধোঁয়ায় স্বা-স্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জ-রিমানা কুমিল্লায় ডিসির নি-র্দেশের চার মাসেও সরেজমিন তদন্ত হয়নি, তদ-ন্তের নামে চলছে সময়ক্ষেপণ ক্ষেতলালে নিখোঁ-জের জিডি করার কয়েক ঘণ্টার মধ্যেই ওই ব্যাক্তিকে উদ্ধা-র করল পুলিশ চারঘাটে রিকশা-ভ্যানচালককে হু-ডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী

ক্ষেতলালে নিখোঁ-জের জিডি করার কয়েক ঘণ্টার মধ্যেই ওই ব্যাক্তিকে উদ্ধা-র করল পুলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট স্টাফ রিপোর্টার ।

জয়পুরহাটের ক্ষেতলালে চার দিন ধরে নিখোঁজ থাকা মো. বায়েজিদ হোসেন (৩৮)-কে উদ্ধার করেছে ক্ষেতলাল থানা পুলিশ। নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

জানা যায়, গত ৭ নভেম্বর ২০২৬, শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়নের তালশন গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন বায়েজিদ হোসেন। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে তাঁর ছোট ভাই মো. এখলাছ মিয়া (৩৫) গত ১০ নভেম্বর ক্ষেতলাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৪৫৭।

এদিকে নিখোঁজের বিষয়টি জানিয়ে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে হারানো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ও পরিচয়সংবলিত পোস্ট ছড়িয়ে পড়ে। পাশাপাশি সাধারণ মানুষের কাছে তাঁকে খুঁজে পেতে সহযোগিতার আবেদন জানানো হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে অনেকেই পোস্টটি শেয়ার করে তাঁর সন্ধান পেতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

অবশেষে জিডি করার কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষেতলাল থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ বায়েজিদ হোসেনকে উদ্ধার করা সম্ভব হয়। এতে দীর্ঘ উৎকণ্ঠা ও দুশ্চিন্তার অবসান ঘটে এবং স্বজনদের মাঝে স্বস্তি ফিরে আসে।

দ্রুত পদক্ষেপ নিয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ক্ষেতলাল থানা পুলিশের এই ভূমিকা প্রশংসনীয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের সহযোগিতাও নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়ার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin