রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের নির্বাচনী অফিস উদ্বো-ধন নওগাঁর ধামইরহাটে আমন ধান-চাল সংগ্র-হের উদ্বোধন, ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি পীরগঞ্জে জা-ল নোট প্র-তিরোধে সচে-তনতামূলক ক-র্মশালা তানোরে প্রায় ১০ হাজার কৃষককের মাঝে কৃষি প্র-ণোদনা বিতরণ গোদাগাড়ীতে ডিবি পরিচ-য়ে বাড়িতে গিয়ে প্র-তারণার চেষ্টা, ৭ মাম-লার আ-সামি গ্রে-ফতার রংপুর রেঞ্জের উপমহাপরিচালক কর্তৃক পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপি’র প্র-শিক্ষণ উদ্বোধন স-ন্ত্রাস, নৈ-রাজ্য ও নাশ-কতার বিরুদ্ধে ৩রা ডিসেম্বর ময়মনসিংহে এনসিপির বিক্ষো-ভ সমাবেশ ঢাকা লিগ্যাসি লিঃ আয়োজিত দলিল হ-স্তান্তর উৎসব ও আবাসন মেলা-২০২৬ অনুষ্ঠিত ক্ষেতলালে কলেজ থেকে নি-ষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রনি গ্রে-প্তার ত্রা-ণ মন্ত্রণালয়ের মন্ত্রী দুলু কে নীলফামারীর এসপির ফুলেল শুভেচ্ছা 

গোদাগাড়ীতে ডিবি পরিচ-য়ে বাড়িতে গিয়ে প্র-তারণার চেষ্টা, ৭ মাম-লার আ-সামি গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ কখনো ডিবি পুলিশ, আবার কখনো থানা-পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে মো. মশিউর রহমান (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তাঁকে আটক করেছে গোদাগাড়ী থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণার সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমন্তপুর এলাকার শহিদুল্লাহর বাড়িতে গিয়ে নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে মশিউর রহমান তাঁকে খুঁজতে থাকেন। শহিদুল্লাহ হাটপাড়া এলাকার একজন মুদিদোকানি। ওই ব্যক্তির কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।

পরে গোদাগাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে গোদাগাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তাঁকে আটক করে। আটক মশিউর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নিমতলা ফকিরপাড়া গ্রামের মৃত খায়রুল বাশারের ছেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মশিউর রহমান বিভিন্ন এলাকায় ডিবি ও থানা-পুলিশের পরিচয় ব্যবহার করে লোকজনকে জিম্মি করে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার সাতটি মামলা রয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বলেন, আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin