মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক শিক্ষার্থীর পাঠদানে ৫ প্রভাষক, শিক্ষক-কর্মচারী ১৬ জন আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎস-কদের IDA-এর নতুন কমিটি গঠন পোরশাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সাপাহার বালিকা ফুটবল দল যশোর রিজিয়নে বিজিবির অভি-যানে ৮৫ কোটি টাকার বেশি চো-রাচালানি পণ্য ও মা-দক জ-ব্দ বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনু-ষ্ঠিত মায়ের দুধের বিক-ল্প নেই- হামে মৃ/ত ৮২ ভাগ শিশু মায়ের দুধ ব/ঞ্চিত গোদাগাড়ী পৌরসভায় ‘ফ্যামিলি কার্ড’ জরিপ কার্য-ক্রমের শুভ উদ্বোধন সলঙ্গায় জাফর আলী স্কুলের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন ক্ষেতলালে উপজেলা মাহমুদপুর ইউনিয়নের আ. লীগ সভাপতি নূরুন নবী রতন‌‌ গ্রে/প্তার

সুন্দরগঞ্জে চেয়ারম্যানের হু-কুমে দিন দুপুরে অ-সহায় ৩ পরিবারের বাড়ি পো-ড়ানোর মহাউৎসব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৪৭৬ Time View

আনিসুর রহমান আগুন।।
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে চেয়ারম্যানের হুকুমে প্রকাশ্য দিবালোকে ৩টি গরীব অসহায় পরিবারের ঘরবাড়ি পোড়ানোর মহাউৎসব করিয়েছে প্রভাবশালী মহলের লোকজন। রহস্যজনক ভাবে নির্বাক প্রশাসন।

জানা গেছে, গত শনিবার (১৪/১১/২০২৬ইং) দুপুর ১ টার দিকে উপজেলার ১০ নং শান্তিরাম ইউনিয়নের ২নং পরান মৌজার ক্লিনিক মোড় গ্রামের মৃত খুজিয়া মামুদ ব্যাপারীর ছেলে মোঃ শাহজাহান আলীর সাথে একই গ্রামের লুৎফর রহমান, উমর আলী, মোজাফফর হোসেন ও মজিবর রহমানের ছেলেদের ৫১ শতক জমি নিয়ে  দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে উভয় পক্ষের আদালতে একাধিক মামলাও রয়েছে। শাহজাহান আলী ওই জমির ওপর ১৪৪ ও ১৪৫ ধারায় আমলা করলে বিজ্ঞ আদালত ০৯/০১/২০২৫ ইং তারিখে উভয় পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে বসবাসের আদেশ দেন।  এমতাবস্থায় গত শনিবার শান্তিরাম ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকনের হুকুমে শাহজাহান আলী ও তার লোকজন দেশীয় অস্ত্র- সস্ত্রে সজ্জিত হয়ে মোজাফফর হোসেনের ছেলে রফিকুল ইসলাম, মজিবর রহমানের ছেলে ফরিদুল ইসলাম ও উমর আলীর ছেলে রবিউল ইসলামের বসতবাড়িতে হামলা চালায়। এসময় জীবনের ভয়ে তারা দৌড়ে বাড়ি থেকে পালিয়ে প্রানে রক্ষা পান। লুৎফর রহমানের ছেলে কাজিউল ইসলাম বলেন, ট্রিপল নাইনে (999) ফোন দেয়ার এক ঘন্টা পরে পুলিশ এসেছে, ততক্ষণে আমাদের সব গাছপালা কেটে নিয়ে যাওয়াসহ ঘর-দুয়ার ভাংচুর করে সব কিছু লুট করে নিয়ে যায় এবং পরে আগুনে সব পুড়িয়ে দেয় তারা।পুলিশ এসে ওদেরকে নিষেধ করলে ওরা সাময়িক সময়ের জন্য থেমে গেলেও পরে পুনরায় আগুন দিয়ে সব পুড়ে ছারখার করে ফেলে। কাজিউলের বড় ভাই দুখু মিয়া বলেন, খোকন চেয়ারম্যানের হুকুমেই ওরা আমাদের বাড়িঘর পুড়ে দেয় এবং লুট করে নিয়ে যায়। এব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ঘটনার সত্যতা যা পাবেন তাই লেখেন, ওদের বাড়িঘর ওরাই পোড়াইছে। ট্রিপল নাইনের ভিত্তিতে ঘটনা পরিদর্শনকারী পুলিশ অফিসার রুহুল আমিনের সাথে কথা হলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, কিন্তু কিছু বলতে পারবনা। শাহজাহান আলী গংরা এলাকায় প্রভাবশালী হওয়ায় গ্রামবাসীরাও তেলুয়া মাথায় তেল দিয়েছে পক্ষ নিয়েছে তাদেরই। এখন ওই অসহায় পরিবারগুলোর একমাত্র মাথা গোঁজার ঠাই হারিয়ে আশ্রয়ের সন্ধানে তারা এদিক সেদিক ছুটে বেড়াচ্ছেন। এদিকে প্রশাসন হাতপা গুটিয়ে নিরব ভূমিকা পালন করছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। যার কারনে ভিটেমাটি হারানো পরিবারগুলো সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin