
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার নরসিংহপুরের হাজী মার্কেটে উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ মোঃ ফরিদ আহমেদ চিশতী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক রূপবাণী পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, বাংলা টিভির সাংবাদিক আলমগীর হোসেন নিরব, এশিয়ান টিভির সাংবাদিক নাছিম খান, অ্যাডভোকেট আরাফসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও নেতৃবৃন্দ।
এ অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে রাতের খাবারের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত সাংবাদিকরা জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছরের পথচলার ভূয়সী প্রশংসা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।
সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।