
গোলাম মোস্তফা রাঙ্গা।।
২৯ নভেম্বর রবিবার সকাল ১১ ঘটিকায় পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স রুমে ২৮ দিন মেয়াদী ভিডিপি অ্যাডভান্স মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড়ের জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমান, বিভিএম। এসময় উপস্থিত ছিলেন তেতুলিয়ার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সুজন রানা, আটোয়ারীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সানোয়ারুল আলম ও উপজেলা প্রশিক্ষক মোঃ শরিফুল ইসলামসহ আনসার ব্যাটালিয়নের প্রশিক্ষকবৃন্দ।
আগামী ২৬ ডিসেম্বর তারিখে বর্ণিত প্রশিক্ষণটি শেষ হবে। উক্ত প্রশিক্ষণে পঞ্চগড় জেলার ৫টি উপজেলা হতে আগমন ১০০ জন পুরুষ সদস্য এই প্রশিক্ষণ গ্রহণ করবেন।
একই দিনের রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস জগদল ডিগ্রি কলেজ, পঞ্চগড়ে চলমান কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও পঞ্চগড় রেলস্টেশনে মোতায়েনকৃত অঙ্গীভূত আনসার-ভিডিপি সদস্যের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন এবং তাদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।