
কেশবপুর (যশোর)প্রতিনিধিঃ দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্বে কেশবপুর থানা পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহন করেছে। ২৯ নভেম্বর দিন ও রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৯ নভেম্বর বেলা ২টার দিকে উপজেলার বরনডালি গ্রামের সামসুর রহমান মুন্সি মোল্যার ছেলে আব্বাস উদ্দীন ওরফে ডিসি আব্বাস (৫২) কে কেশবপুর থানা পুলিশ তার নি বাড়ি বরনডালি গ্রাম থেকে পুলিশ তাকে আটক।
এছাড়া ২৮ নভেম্বর রাতে পুলিশ উপজেলার হিজলতলা গ্রাম থেকে আনিছুর রহমানের ছেলে শাহজালাল (২৩), ভালুকঘর গ্রামের ফটিক মোড়লের ছেলে কলিম মোড়ল (৭৫), বায়সা গ্রামের জাহান আলীর ছেলে আব্দু সাত্তার (৫৫), উপজেলা সাবদিয়া গ্রামের মৃত আপতাব সরদারের আব্দুর রাজ্জাক (৫৩), ও তারই ভাই ইউসুফ আলী (২৮) কে গ্রেফতার করা হয়েছে। আটক কৃত সকলেই থানায় দায়ের কৃত নাশকতা মামলার আসামী হিসেবে তাদের ২৯ নভেম্বর যশোর আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান।