
মোঃ দেলোয়ার হোসেন বাবু
স্টাফ রিপোর্টার ।।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার খলিশাগাড়ী এলাকায় সেচ পাম্পের (সেলো ডিপ) ট্রান্সফরমার চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে ট্রান্সফরমার ফেলে পালিয়ে যায় চোর।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর রাতে দুর্বৃত্তরা সেলো ডিপের ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে সেখানে আসে। এ সময় তাদের সন্দেহজনক কর্মকাণ্ড টের পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া করলে চোরেরা ট্রান্সফরমারটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়দের তৎপরতায় ট্রান্সফরমারটি উদ্ধার হওয়ায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন সংশ্লিষ্ট সেচ পাম্পের মালিক ও কৃষকেরা।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।