বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৬০ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের(ইউপি)১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম,খাদেম ও একটি মন্দিরের পুরোহিতের সঙ্গে মতবিনিময় সভা করে সরকারি বেতন-ভাতায় অন্তর্ভুক্ত হওয়া তালিকা তুলে দিলেন ইউনিয়ন (ইউপি) বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক।
সোমবার (২৭জুলাই) বিকেলে ইউপির শ্যমপুর হাট বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারি বেতন-ভাতায় তালিকাভুক্ত হওয়া ঘাসিগ্রাম ইউনিয়নের (ইউপি) ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম,খাদেম ও একটি মন্দিরের পুরোহিতসহ ৪৮ জনের হাতে তালিকার কাগজ তুলে দেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাসিগ্রাম ইউনিয়ন (ইউপি) বিএনপির সম্পাদক আনছার আলী, ইউনিয়ন কৃষকদল আহবায়ক সিরাজুল ইসলাম শাহিন। এছাড়াও বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশের মসজিদের ইমাম মোয়াজ্জেম, খাদেম ও মন্দিরের পুরোহিতগণকে সরকারিভাবে বেতন-ভাতা প্রদানের জন্য তালিকা করা হচ্ছে। এরই প্রেক্ষিতে ঘাসিগ্রাম ইউপি থেকে প্রথম পর্যায়ে ১৫টি মসজিদ ও একটি মন্দিরের তালিকা করা হয়।
আগামিতে পর্যায়ক্রমে বাকি মসজিদের ইমাম মোয়াজ্জেম, খাদেমদ ও মন্দিরের পুরোহিতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।সরকারি বেতন-ভাতায় অন্তর্ভুক্ত হওয়া তালিকার কাগজ হাতে পেয়ে উচ্ছ্বাসিত ইমাম, মোয়াজ্জেম, খাদেম ও পুরোহিতগণ।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin