বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃ/ত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৭ Time View

মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মুনজরুল হক মোখলেছ (৫৮) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।

২৬ জুলাই রোববার বিকেল পাঁচটার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডেল মসজিদ সংলগ্ন নিজের নির্মাণাধীন ভবনের ছাদ পরিষ্কার করার সময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত সপ্তাহে ভবনটির ছাদের ঢালাইয়ের কাজ শেষ হয়। রোববার বিদ্যালয় থেকে ফিরে তিনি ছাদে জমে থাকা ময়লা পরিষ্কার করছিলেন এবং পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন।
একপর্যায়ে ময়লা নিচে ফেলতে গিয়ে পা পিছলে ছাদ থেকে পড়ে যান। নিচে থাকা বিদ্যুতের তারে আঘাত লেগে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। এতে তাঁর কোমর, মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে।

২৭ জুলাই সোমবার সকাল ৯টায় ফুলবাড়িয়া কেআই কামিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম জানাজা এবং সকাল ১১টায় নিজ গ্রাম শুশুতি ডাকের ভিটায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যাসন্তান রেখে গেছেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin