রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

সুজানগরে এস এ জিমের উদ্যোগে মা/দকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৫০ Time View

এম এ আলিম রিপন,সুজানগর: পাবনার সুজানগরে মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।এস এ জিম এর উদ্যোগে বের হওয়া র‍্যালিটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এস এ জিম কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।র‍্যালিতে মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে’ মাদকের ঠিকানা সুজানগরে হবেনা, মাদক ছাড়ো, না হয় সুজানগর ছাড়ো স্লোগানে মাদকবিরোধী ঐক্যের ঘোষণা দেওয়া হয়।পরে অনুষ্ঠিত মাদক বিরোধী পথ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা মানসিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সেলিম মোরশেদ।স্বাগত বক্তব্য দেন এস এ জিম এর কর্ণধার সোহাগ।অন্যদের মাঝে এস এ জিমের সদস্য ইসলাম, শেখ রাফি, শাকিল খান , পি কে সাব্বির, জনি বিশ্বাস, তাপস, শেখ মালেক, ইসহাক, শেখ রাসেল, ফিরোজ, তরু ও পিয়াস প্রমূখ বক্তব্য দেন।এ সময় এস এ জিমের সদস্যরা তাদের বক্তব্যে বলেন, মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি পারিবারিক অশান্তি ও সামাজিক অপরাধ বাড়ছে।তারা জানান, সুজানগরকে মাদকমুক্ত করতে কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীকে সামাজিকভাবে প্রশ্রয় দেওয়া হবে না।প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুব সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।প্রধান অতিথির বক্তব্যে পাবনা মানসিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সেলিম মোরশেদ বলেন,মাদক একটি মারাত্মক সামাজিক ব্যাধি, যা একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।মাদকের করাল গ্রাসে যুবসমাজ বিপথগামী হয় এবং সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।​তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা, জিম, মানসম্মত শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে বেশি করে সম্পৃক্ত করার ওপর জোর দেন তিনি।র‍্যালি থেকে এস এ জিমের উদ্যোগে ভবিষ্যতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার এবং এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin