
মো. দেলোয়ার হোসেন বাবু
স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের কালাই উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান এবং নানাবাড়ি সফর করেছেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চৌধুরী। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।
মঙ্গলবার ১৫ জুলাই বিকেলে কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগদেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চৌধুরী।
এর আগে তিনি কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের সমশিরা গ্রামে তার নানাবাড়ি সফর করেন। সমশিরা গ্রামে পৌঁছালে এলাকার সর্বস্তরের মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। একটি গাছ একটি প্রাণ। পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সবাইকে বেশি গাছ লাগাতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, খরা, বন্যা ও তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণগুলোর একটি হলো নির্বিচারে বৃক্ষ নিধন। একটি সবুজ পৃথিবীই পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে।
অক্সিজেন সরবরাহ, একটি পূর্ণবয়স্ক গাছ বছরে প্রায় ১২০ কেজি অক্সিজেন সরবরাহ করে।
কালাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সবুজ ও দূষণমুক্ত কালাই গড়ার লক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ তথ্যকর্মসূচি চলমান থাকবে।
আসুন, আমরা সবাই মিলে শপথ করি ,একটি গাছ লাগাবো, একটি জীবন বাঁচাবো।