রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

গোপালগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২০০ Time View

কে এম সাইফুর রহমান, 

নিজস্ব প্রতিনিধিঃ 

জাতীয় জীবন ও বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের অসামান্য অবদানকে স্মরণ করে ‘নজরুল বর্ষ ২০২৬ — ২০২৭’ পালন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (০২ জুলাই থেকে শুরু হয়ে ০৪ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী) নজরুলের সৃষ্টিকর্ম, চেতনা ও দ্রোহের সমন্বয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। 

সকল জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এ সংযুক্ত হয়ে ‘নজরুল বর্ষ  ২০২৬ — ২০২৭’ -এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।

এ উপলক্ষে সকাল ১০ টায়  গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য়  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান – এর সভাপতিত্বে এই জাতীয় অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোঃ ফারুক সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ। অনুষ্ঠানে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরবর্তীতে বিকাল ৪ টায় জেলা প্রশাসন, গোপালগঞ্জ কর্তৃক জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘নজরুল বর্ষ ২০২৬ — ২০২৭’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin