রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

ক্ষেতলালে পানিতে ডুবে এক বছরের শিশুর মৃ/ত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৯৩ Time View

​ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পুকুরের পানিতে ডুবে সুবর্ণা বালা বর্মন নামের এক বছর ৪ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​শুক্রবার (৩ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলার পাঁচুইল মৃধাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুবর্ণা উপজেলার দৌলতপুর দক্ষিণপাড়া গ্রামের সুপদ চন্দ্র বর্মনের মেয়ে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে সুবর্ণার মা আশমুনি বালা মেয়েকে সঙ্গে নিয়ে পাঁচুইল মৃধাপাড়া গ্রামে বাবার বাড়িতে (সুবর্ণার নানার বাড়ি) বেড়াতে যান। সেখানে সবার অজান্তে ও অসাবধানতাবশত শিশু সুবর্ণা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

​জানতে চাইলে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, পুকুরের পানিতে ডুবে একটি শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকার করার অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

​এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মোঃ দেলোয়ার হোসেন বাবু
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin