বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

আগৈলঝাড়ায় মা/দক ব্যবসায়ীদের বিরুদ্ধে মা/নববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৬২ Time View

বরিশাল :

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাদক ব্যবসা ও সেবনের বিস্তাররোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার বিকেলে আগৈলঝাড়া-পয়সারহাট আঞ্চলিক সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে উপজেলার গৈলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দৌড়ত্বে অতিষ্ঠ এলাকাবাসী। এসব মাদক প্রকাশ্যে বেচাকেনা হচ্ছে। ফলে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড বেড়ে গেছে।

এনিয়ে মাদক বিক্রি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে বিভিন্ন সভা-সেমিনার করে আসছে স্থানীয়রা। এতে মাদক বিক্রি সেবনকারীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসায়ীদের ধরে পুলিশে দিলেও মাদক ব্যবসায়ীরা কিছুদিন পরেই জামিনে মুক্তি পেয়ে যায়। 

মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় ভবিষ্যত প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন রাকিব সরদার, আজিজুল সিকদার, সুমন বেপারী, রাফসান, নিরব হোসেন, জিহাদ বেপারী, তাজকির আহমেদ, মারুফ কাজী, আসাদুল মোল্লা, রিয়াজ হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা হাসপাতালের সামনে থেকে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল নিয়ে নীমতলা বাসস্ট্যান্ড হয়ে আবার উপজেলা হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin