রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

মুসলিম উদ্দিনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মি/থ্যা অভিযোগ ও অ/পপ্রচারের তীব্র প্র/তিবাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৬২ Time View

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড় সদর উপজেলার ৩নং সদর ইউনিয়নের সন্ন্যাসী পাড়া এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া তালমা নদীতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাঁধ নির্মাণের ফলে রাস্তা সংকুচিত হওয়াকে কেন্দ্র করে একটি মহল কর্তৃক সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী মো. মুসলিম উদ্দিন।
ভুক্তভোগী মুসলিম উদ্দিন এক বিবৃতিতে জানান, তালমা নদীতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক বাঁধ নির্মাণের কারণে ওই এলাকার রাস্তাটি সংকুচিত হয়েছে। এর সাথে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক বা সম্পৃক্ততা নেই। অথচ গ্রামের কিছু কুচক্রী ও উদ্ভট যুবক সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে, তার বাবা এবং চাচাকে সামাজিক ও মানসিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালিয়ে তাদের দীর্ঘদিনের অর্জিত সামাজিক সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
মুসলিম উদ্দিন স্পষ্ট করে বলেন, “উক্ত স্থানে আমার বা আমার পরিবারের কোনো জমি নেই, আর রাস্তায় গাছ লাগানোর যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি সেখানে কোনো গাছ লাগাইনি। পাউবোর সরকারি কাজের ফলে সৃষ্ট রাস্তা সংকোচনের দায় সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের ওপর চাপিয়ে দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে।”

তিনি আরও বলেন, এই মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের পেছনে একটি মহলের গভীর ষড়যন্ত্র রয়েছে। তিনি এই ভিত্তিহীন ও হয়রানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন। সেই সাথে অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য এলাকাবাসী ও সচেতন মহলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin