রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

বানারীপাড়ায় রেকর্ড জালিয়াতির দায়ে চাকরি হা/রালেন ভূমি উপ-সহকারী আছমা আক্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৫৪ Time View

মো.ছাব্বির হোসেন।।
বানারীপাড়া প্রতিনিধি//
​ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও অনিয়ম বন্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় বরিশালের বানারীপাড়ায় ক্ষমতার অপব্যবহার এবং অবৈধভাবে খতিয়ান রেকর্ড সংশোধনের দায়ে এক উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত ওই কর্মকর্তার নাম আছমা আক্তার। তিনি উপজেলার বিশারকান্দি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আছমা আক্তার নির্ধারিত কাজের ক্ষমতাপ্রাপ্ত অফিসার না হওয়া সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে উপজেলার মাছরং ও জম্বুদীপ মৌজার এস.এ খতিয়ান রেকর্ড অন্যায়ভাবে সংশোধন করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হলে তিনি লিখিতভাবে নিজের অপরাধ স্বীকার করেন।
​তার এই স্বীকারোক্তির ওপর ভিত্তি করে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হয়।

​গত রোববার শুনানি শেষে বরিশাল বিভাগীয় কমিশনার উল্লেখিত কর্মকর্তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। তবে বিষয়টি আজ বুধবার (১ জুলাই) দুপুরের পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে।
​এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ জানান:
​”বিভাগীয় মামলার পর পুঙ্খানুপুঙ্খ শুনানি শেষে উল্লেখিত ভূমি অফিসারের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। যার প্রেক্ষিতে আমরা এই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।

​তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশাসনের এমন কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপের ফলে ভবিষ্যতে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা এ ধরনের যেকোনো অনিয়ম ও দুর্নীতিতে জড়ানো থেকে বিরত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin