রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

পুলিশ লাইন্স মিলব্যারাক মাঠে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২০৪ Time View

হেলাল শেখঃ ঢাকা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অদ্য ৩০ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স মিলব্যারাক মাঠে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টায় মিলব্যারাক পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভীন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব মোনোয়ার হোসেন।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস, পোশাকের পরিপাটিতা (টার্নআউট) ও শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন। চমৎকার প্যারেড ও শৃঙ্খলার জন্য তিনি অংশগ্রহণকারীদের ‘জিএস’ (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। একই সাথে তিনি জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে পেশাদারিত্ব বজায় রাখা ও জনসেবায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। মাস্টার প্যারেড শেষে তিনি প্যারেড গ্রাউন্ডে রাখা জেলা পুলিশের সকল যানবাহন পরিদর্শন করেন।

পরবর্তীতে সকাল ৯টায় মিলব্যারাক পুলিশ লাইন্সের ‘ফায়ারিং বার্ড’-এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়। এতে পরিদর্শন করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আরাফাতুল ইসলাম। তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের ব্যবহৃত সরঞ্জামের মান ও প্রস্তুতি যাচাই করেন।

উক্ত অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সুশৃঙ্খল প্যারেড ও নিয়মিত কিট পরিদর্শন জেলা পুলিশের দৈনন্দিন কর্মতৎপরতা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin