রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের পুলিশের অভিযানে ১মাসে ১০টি মাদক মা/মলা, গ্রে/ফতার ৪০

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৯৮ Time View

হেলাল শেখ: ঢাকার আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রাশেদ ও এসআই তালেবের নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানে গত এক মাসে জামগড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় প্রায় ৪০ জন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ১০টি মাদক মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, “মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।” তিনি আরও জানান, গত এক মাসে শুধু জামগড়া পুলিশ ক্যাম্পের অভিযানে ১০টি মাদক মামলা দায়ের এবং প্রায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পুরো আশুলিয়া থানা এলাকায় একই সময়ে বিপুল সংখ্যক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে প্রায় দুই শতাধিক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর দাবি, পুলিশের নিয়মিত অভিযানের ফলে এলাকায় মাদকসংক্রান্ত অপরাধ কিছুটা কমেছে এবং সাধারণ মানুষ আগের তুলনায় বেশি স্বস্তিতে বসবাস করতে পারছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin