রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

খেলাধূলা শারীরিক ও মা/নসিক বিকাশ ঘটায়-ইলেন ভুট্টো

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১০০ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

খেলাধূলা শারিরীক ও মানসিক বিকাশ ঘটায়। মানুষের মনকে পরিছন্ন রাখে। ঝালকাঠির নলছিটিতে বুধবার বিকেলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট -২০২৬ এর নলছিটি চায়না মাঠে অনুষ্ঠিত ঝালকাঠি সদর বনাম নলছিটি পৌরসভা খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ঝালকাঠি -২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

এসময় তিনি আরও বলেন, বর্তমান সরকার বিভিন্ন খেলাধূলাকে উৎসাহিত করার মাধ্যমে তরুন সমাজকে বিভিন্ন অপরাধ প্রবনতা থেকে দূরে রাখতে কাজ করে যাবে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রিজভী আহমেদ সবুজের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।

এসময় আর-ও উপস্থিত ছিলেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ,নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান, সহ- সভাপতি মো. সহিদুল ইসলাম সহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না,সদস্য সচিব সাইদুল কবির রানা প্রমুখ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রথমার্ধের খেলায় ১-০ গোলে নলছিটি পৌরসভা দল পিছিয়ে আছে। খেলা চলাকালীন সময়ে মাঠের চারপাশে প্রচুর দর্শকের উপস্থিতি লক্ষ করা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin