রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :-
কেশবপুরে আ.লীগের স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্র-তিবাদে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ কেশবপুরে সড়ক দ-খল করে পার্কিং, ৬ জনকে ৪ হাজার টাকা জ-রিমানা কেশবপুর থানা পুলিশ অভি-যান চালিয়ে না-শকতা মামলার ৬ জনকে আ-টক সলঙ্গায় আ’লীগের নৈ-রাজ্যের প্রতি-বাদে বিএনপি’র বিক্ষো-ভ মানিকহাট ইউপি চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের নির্বাচনী অফিস উদ্বো-ধন নওগাঁর ধামইরহাটে আমন ধান-চাল সংগ্র-হের উদ্বোধন, ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি পীরগঞ্জে জা-ল নোট প্র-তিরোধে সচে-তনতামূলক ক-র্মশালা তানোরে প্রায় ১০ হাজার কৃষককের মাঝে কৃষি প্র-ণোদনা বিতরণ গোদাগাড়ীতে ডিবি পরিচ-য়ে বাড়িতে গিয়ে প্র-তারণার চেষ্টা, ৭ মাম-লার আ-সামি গ্রে-ফতার রংপুর রেঞ্জের উপমহাপরিচালক কর্তৃক পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপি’র প্র-শিক্ষণ উদ্বোধন

রাজশাহীতে সাবেক মেয়রসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪৭ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শুক্রবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি), স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও বিভিন্ন থানা পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।সংবাদ সাবস্ক্রিপশন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. মাসুদ (৫৭), মুছা আহমদ খান মন্টু (৪০), আলহাজ মো. রেজাউল ইসলাম (৬৬), সোবাহান ওরফে শুভ (৩০), মো. মাসাদুল ইসলাম স্বপন (৫০), মো. ইকবাল হোসেন (৫২), মোহাম্মদ শহিদুজ্জামান (৫৫), মোহাম্মদ রুবেল শেখ (৩৮), মোহাম্মদ তারিফুর রহমান তোর (৩৮), ইদ্রিস আলম (৪২) ও মো. সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর (৩৪)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. মাসুদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক রাজশাহী জেলা সড়ক পরিবহন সভাপতি, মুছা আহমদ খান মন্টু নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের একান্ত সহকারী ও সক্রিয় কর্মী। ইকবাল হোসেন মোহনপুর থানা যুবলীগের সভাপতি এবং শহিদুজ্জামান মোহনপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশরহাট পৌরসভার সাবেক মেয়র। এছাড়া ইদ্রিস আলম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি বলে জানিয়েছে পুলিশ।

আরএমপি জানায়, গত ২৬ নভেম্বর সকালে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করা হয়। এ ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলার নম্বর ৪৫, তারিখ ২৬ নভেম্বর ২০২৬। মামলায় সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ১০, ১১, ১২, ১৩ ও ২০ ধারায় তাদের আসামি করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আরএমপি।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin