রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে স্কুল ইউনিফর্ম, খেলনা ও হুইলচেয়ার বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১০৮ Time View

​

আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শায় বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ইউনিফর্ম, খেলনা ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সম্প্রতি এক আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফজলে ওয়াহিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাবা রেহেনা বেগম।

​অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে নতুন ইউনিফর্ম, বিভিন্ন রকমের খেলনা ও চলাচলের সুবিধার জন্য হুইলচেয়ার বিতরণ করা হয়। উপহার হাতে পেয়ে শিশুদের চোখেমুখে ফুটে ওঠে এক অনাবিল আনন্দ ও নিষ্পাপ হাসি। কোমলমতি শিক্ষার্থীদের এই আনন্দ দেখে মনে হয়েছে—আজকের দিনটি তাদের কাছে যেন ঈদের আনন্দের চেয়েও বড়।

​উপস্থিত অতিথিদের এমন আন্তরিকতা, মানবিকতা ও ভালোবাসার প্রশংসা করেছেন সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকবৃন্দ। তারা এই মহৎ উদ্যোগের জন্য ইউএনও জনাব ফজলে ওয়াহিদ এবং শিক্ষা অফিসার জনাবা রেহেনা বেগমকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

​বক্তারা আশা প্রকাশ করেন, সমাজের পিছিয়ে পরা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মূলধারায় ফিরিয়ে আনতে এই মানবিক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin