শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :-
‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ যুবক গ্ৰে/প্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২৫৬ Time View

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক যুবকে গ্ৰেপ্তার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবকের নাম আরাফাত আরেফিন সোহাগ(২৮)। তিনি উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদীয়া গ্ৰামের মৃত: খাইরুল মিল্লাত হিরু মন্ডলের ছেলে।

বুধবার (২৯ জুলাই) থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই (নিঃ) মো. মোবারক আলীর নেতৃত্বে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদীয়া গ্ৰামের গাইবান্ধা টু সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের গ্ৰামীণ টাওয়ারের পাশে মাদক বিক্রয়ের সময় ওই যুবককে আটক করে পুলিশ। পরে পুলিশ তাকে তল্লাশি করে। এ সময় তার হেফাজত থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুন্দরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়েরের হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে সুন্দরগঞ্জে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin