শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :-
রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান ভাঙ্গুড়ায় বিশ্বনদী দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালী উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬ তম শাহা-দাত বার্ষিকী পালিত টাকা-পয়সা নয়, আপনাদের ভালোবাসা চাই’ চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর মুনসুর আলীর বি-রুদ্ধে অধিগ্রহনের প্রায় সাড়ে ৫ কোটি টাকা উত্তোলনের অ-ভিযোগ 

অন্তঃসত্ত্বা মায়েদের সিজারিয়ান অপারেশন নিরুৎসাহিত করার আহ্বান – স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৬২ Time View

রাজধানীর মহাখালীর ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) এ গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অন্তঃসত্ত্বা মায়েদের ক্ষেত্রে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নবজাতকদের শালদুধ (কলোস্ট্রাম) খাওয়ানোর বিষয়ে পরিবার ও স্বাস্থ্যকর্মীদের আরও সচেতন হওয়ার তাগিদ দেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের অপুষ্টির কারণেই বর্তমানে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বাড়ছে। তিনি বলেন, আগে হামে মৃত্যুর ঘটনা ছিল না। এখন অনেক শিশু জন্মের পর শালদুধ পায় না, আবার সুষম খাবারেরও অভাব রয়েছে। এসব বিষয় প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, রোগাক্রান্ত মানুষের শেষ ভরসা চিকিৎসক। চিকিৎসকদের আন্তরিক আচরণ ও মানবিক ব্যবহার অনেক সময় রোগীর মানসিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল্লাহ চিকিৎসকদের বিশেষ মেধা ও যোগ্যতা দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

দেশে যক্ষ্মা (টিবি) রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এ সময় তিনি জানান, উপজেলা পর্যায়ে ১০টি করে ডায়ালাইসিস মেশিন সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়েই ফিজিওথেরাপি সেবা চালুর পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin