বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

সুজুকি মটরসের অথোরাইজড ডিলার “শাওন” মটরস -এর উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫৪ Time View

নিজস্ব প্রতিনিধিঃ

বিশ্ব সেরা সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল ব্যবহারকারীদের নিয়ে গোপালগঞ্জে সুজুকি মটরস -এর অথোরাইজড ডিলার “শাওন” মটরস -এর উদ্যোগে এক প্রীতি সমাবেশ (গেট-টুগেদার) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে শহরের কেএফসি চাইনিজ রেস্টুরেন্টে -এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাওন মটরসের স্বত্বাধিকারী হাজী মিজানুর রহমান খান ও মাজাহারুর রহমান শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন সুজুকি কোম্পানির সেলস এরিয়া ম্যানেজার রাজু আহমেদ, রিজিওনাল সার্ভিস ম্যানেজার সজল কুমার সাহা, টেরিটোরি সার্ভিস ম্যানেজার, রাসেল আহমেদ, গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের সাংবাদিক শেখ মোস্তফা জামান ও সাধারণ সম্পাদক এম টি রহমান মাহমুদ। এছাড়াও সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুজুকি বাইকারদের মধ্যে পারস্পরিক পরিচিতি, মতবিনিময় এবং নিরাপদ মোটরসাইকেল চালনার বিষয় সহ ভেজাল ও নিম্নমানের ইঞ্জিন অয়েল ব্যবহারে মূল্যবান বাইকটি হতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়। শাওন মটরস তাদের সেবা মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে বদ্ধ পরিকর। পরে অংশগ্রহণকারী বাইকারদের মাঝে আকর্ষণীয় র‍্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়, যেখানে বিজয়ীদের মধ্যে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। ৬ জন বিজয়ী তাদের পুরস্কার গ্রহণ করেন।

আনন্দঘন পরিবেশে পরিচিতি পর্ব ও র‍্যাফেল ড্র শেষে আমন্ত্রিত সকলকে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে বিকালে সুজুকি মটরস বাইকারদের নিয়ে সুশৃংখলভাবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেএফসি চাইনিজ রেস্তোরায় সকলেই সমবেত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin