রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

আশুলিয়ায় বিকাশ ডিস্ট্রিবিউটরের ২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় আট/ক ২

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২১৪ Time View

হেলাল শেখঃ বিকাশ ডিস্ট্রিবিউটর এর ২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই কর্মকর্তাকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭২ লাখ টাকা উদ্ধার করা হয়। বাকী ১ কোটি ৬৩ লাখ টাকার এখনও হদিস মিলেনি।

বিকাশ ডিস্ট্রিবিউশন নায়ফা ট্রেড বিডি কতৃপক্ষ জানান, প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তা আল আমিন ও ইউসুফ রায়হান প্রতারণার আশ্রয় নিয়ে ২ কোটি ৩৫ লাখ টাকা উত্তোলন করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করে ৭২ লাখ টাকা। পরে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে ঢাকা চীফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা) জানান, আটককৃত দুইজন আসামির নেয়া মোট ২ কোটি ৩৫ লাখ টাকার মধ্যে ৭২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে এবং বাকী ১ কোটি ৬৩ লাখ টাকার হদিসে মাঠে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin