বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

এআই দিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রীর ফেক ভিডিও ছড়ানোর প্রতি/বাদে পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের সংবাদ সম্মেলন; জেলা জুড়ে প্রতি/বাদ মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫৩ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি :

বর্তমান সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের ছবি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির সাহায্যে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও ভুয়া ভিডিও ছড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছে পঞ্চগড় জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যপ্রণোদিত এই অপপ্রচারের প্রতিবাদে পঞ্চগড় জেলা জুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঞ্চগড় প্রেসক্লাবে জেলা ও পৌর বিএনপি আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ অপপ্রচারের তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির আহবায়ক সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক, লিখিত বক্তব্যে ও দলীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হয়, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তার সততা, কর্মদক্ষতা এবং এলাকার জুলাই বিপ্লবের শহীদ পরিবারের পাশে দাঁড়ানোসহ নানামুখী মানবিক কাজের মাধ্যমে জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। তাঁর এই ক্রমবর্ধমান রাজনৈতিক জনপ্রিয়তা ও সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল এবং ‘শিবির মিডিয়া সেল’ নামক ফেসবুক পেজ থেকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া ও অশ্লীল ছবি-ভিডিও তৈরি করে তা প্রচার করছে। এটি শুধু প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সম্মানহানি নয়, বরং সামগ্রিকভাবে দলের ভাবমূর্তি নষ্ট করার এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র।
সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উল্লেখ করেন, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি নৈতিক স্খলনের ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সেই ঘটনার পর ইমেজ সংকটে পড়া একটি নির্দিষ্ট রাজনৈতিক মহলের অনলাইন অ্যাক্টিভিস্টরা রাজনৈতিক পাল্টা চাল হিসেবে এবার সম্পূর্ণ নির্দোষ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা ফরহাদ হোসেন আজাদকে টার্গেট করেছে। ডিজিটাল কোলাজ এবং এআই এডিটিংয়ের মাধ্যমে তৈরি এই ভিডিওটির কোনো সত্যতা স্থানীয় ফ্যাক্ট চেক বা প্রযুক্তিগত বিশ্লেষণে পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া এই ফেক ও ভুয়া ভিডিও ছড়ানো বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। একই সাথে এই নোংরা ডিজিটাল অপপ্রচারের পেছনে জড়িত কুচক্রী মহল ও সাইবার অপরাধীদের দ্রুত আইডেন্টিফাই করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়। অন্যথায় পঞ্চগড়ের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল রাজপথে কঠোর আন্দোলনের ডাক দেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সদস্য ও পঞ্চগড় জেলা জজ আদালতের সাবেক জিপি অ্যাডভোকেট আব্দুল বারি এবং জেলা বিএনপির সদস্য ইউনুস শেখ। এ সময় সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নূরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন তাপস, ছাত্রদল সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সংবাদ সম্মেলনে অংশ নেন।

অন্যদিকে একই দিন রাত সাড়ে ১১ টায় প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা বোদা ও দেবীগঞ্জ উপজেলায় পৃথক দুটি সংবাদ সম্মেলনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ২৪ ঘন্টার মধ্যে ভুয়া ভিডিও ছড়িয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কে যারা উপস্থাপন করার অপচেষ্টা চালিয়েছে তাদের শাস্তির আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করে তাদের প্রতিহতের ব্যবস্থা করা হবে। এসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হানুল প্রধান, যুবদলের আহবায়ক এলাহি কুদরত, ওলিয়ার, আফসার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর, আসলাম, পৌর ছাত্রদলের ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে পঞ্চগড় জেলা জুড়ে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin