বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :-
মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন

সন্ধ্যা নদীর ভাঙনকবলিত ক্ষ/তিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৮৫ Time View

কে এম সোহেব জুয়েলঃ

বরিশাল-২ (বানারীপাড়া ও উজিরপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সন্ধ্যা নদীর বানারীপাড়া উপজেলার ব্রাহ্মনকাঠী গ্রামের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরন করেছেন।

উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষ্মনকাঠী গ্রামে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে তিনি সন্ধ্যা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি নদীর ভাঙনকুলের অসহায় পরিবারগুলোর মাঝে চাল বিতরণ করেন ও ঢেউটিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু এসময় নদীর ভাঙনরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। এসময় বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদুর রহমান, থানার ওসি মজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিঞা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, সিনিয়র সহসভাপতি মঞ্জুর খান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল,সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম রিপন ও ফারুক মল্লিক উপস্থিত ছিলেন। এর আগে সাংসদ উপজেলা পরিষদে তার অফিস পরিদর্শন ও নির্বাচন অফিস চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin