বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

যুবদল নেতা ফোরকান হ/ত্যা মাম/লায় যুবলীগ নেতা নয়ন গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৬৩ Time View

মিজানুর রহমান মিলন ,
শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধি :

‎বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ফোরকান আলী হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. নজরুল ইসলাম নয়ন (৫২)-কে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত নয়ন শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ফুলকোট গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

‎‎পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ নভেম্বর শাজাহানপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নয়ন এজাহারনামীয় আসামি। মামলাটিতে পেনাল কোডের বিভিন্ন ধারা সহ বিস্ফোরক উপাদানবলি আইনের ৩/৪ ধারায় হত্যা, হত্যাচেষ্টা, মারধর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও প্রায় ৪০০ জনসহ সর্বমোট ৫৬০ জনকে আসামি করা হয়।

‎‎গ্রেফতারের বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফোরকান হত্যা মামলার এজাহারনামীয় আসামি নয়নকে সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট মোবারক মার্কেট থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে মঙ্গলবার (২৮ জুলাই ) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin