রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল, উপবৃত্তি ও ইউনিফর্ম বিত/রণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১২৩ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, উপবৃত্তি এবং ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না। বিশেষ অতিথি ছিলেন এইচ. এম. রফিকুল ইসলাম কাজল ও মো. সরোয়ার হোসেন মিয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মোহাম্মদ আলী এবং বাবু শ্যামল ঘটক।

মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আঃ জব্বার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। অতিথিরা বলেন, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও ভালো ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের পাশাপাশি পরিবার ও দেশের জন্যও গর্ব বয়ে আনতে পারে।

পরে অর্ধ-বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নিয়মিত উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ করা হয়। এ সময় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin