রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

গাছের চারাকে শিশুর মতো লালন-পালন করতে হবে : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১২৬ Time View

কে এম সোহেব জুয়েল বরিশাল :

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি, সেভাবেই একটা গাছের চারাকে লালন-পালন করতে হবে। একটা শিশুকে যেমন নির্দিষ্ট সময় পর্যন্ত বাবা-মায়ের দেখতে হয়, তেমনকি একটি গাছের চারাকেও নির্দিষ্ট সময় পর্যন্ত লালন-পালন করতে হয়। এরপর সে নিজে নিজে ঝড়, বাতাস মোকাবেলা করে বেড়ে ওঠে।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা এগারোটায় বরিশালের গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আরও বলেছেন, সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদেরও পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, যারা এখন কেবলই তরুনী। তাদের সামনে অপার ভবিষ্যত। এই মুহুর্তে তাদের জীবনের যাত্রাটাকে যেভাবে নির্ধারণ করবে, সেভাবেই তাদের (তরুনী) জীবন বিকশিত হবে। আমরা শুধু গাছের চারা বিতরনের মাধ্যমে তাদের (শিক্ষার্থী) একটা দায়িত্ববোধের মধ্যে নিয়ে এসেছি। গাছের চারা যেমন পরিচর্যার মাধ্যমে বড় হবে, তেমনি শিক্ষার্থীদের দায়িত্ববোধও পূর্নভাবে বিকশিত হবে।

উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপকূলীয় অঞ্চল বরিশালের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম।

অনুষ্ঠানের শুরুতেই কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন এবং ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

শেষে ওই প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin