সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :-
ক্ষেতলালে সেচ পাম্পের ট্রান্সফরমার চু-রির চেষ্টা, স্থানীয়দের ধাও-য়ায় পা-লাল চো-র কেশবপুরে আ.লীগের স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্র-তিবাদে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ কেশবপুরে সড়ক দ-খল করে পার্কিং, ৬ জনকে ৪ হাজার টাকা জ-রিমানা কেশবপুর থানা পুলিশ অভি-যান চালিয়ে না-শকতা মামলার ৬ জনকে আ-টক সলঙ্গায় আ’লীগের নৈ-রাজ্যের প্রতি-বাদে বিএনপি’র বিক্ষো-ভ মানিকহাট ইউপি চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের নির্বাচনী অফিস উদ্বো-ধন নওগাঁর ধামইরহাটে আমন ধান-চাল সংগ্র-হের উদ্বোধন, ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি পীরগঞ্জে জা-ল নোট প্র-তিরোধে সচে-তনতামূলক ক-র্মশালা তানোরে প্রায় ১০ হাজার কৃষককের মাঝে কৃষি প্র-ণোদনা বিতরণ গোদাগাড়ীতে ডিবি পরিচ-য়ে বাড়িতে গিয়ে প্র-তারণার চেষ্টা, ৭ মাম-লার আ-সামি গ্রে-ফতার

ঢাকা লিগ্যাসি লিঃ আয়োজিত দলিল হ-স্তান্তর উৎসব ও আবাসন মেলা-২০২৬ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৬১ Time View

হেলাল শেখঃ স্বপ্নের ঢাকায় নিজের একটি বাড়ি বা আবাসন-এমন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ঢাকার আশুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে ঢাকা লিগ্যাসি আয়োজিত ‘দলিল হস্তান্তর উৎসব ও আবাসন মেলা-২০২৬’। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে এই আবাসন মেলা।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) আশুলিয়ার নরসিংহপুর এলাকায় লিগ্যাসি জাপান সিটিতে দিনব্যাপী এ উৎসব ও আবাসন মেলার আয়োজন হয়।

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ঢাকা লিগ্যাসি জাপান সিটিতে আয়োজিত এই মেলায় দূরদূরান্ত থেকে শত শত আবাসন প্রত্যাশী অংশ নেন। নিজেদের পছন্দের আবাসন প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের বিভিন্ন সুযোগ-সুবিধা ও অফার সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান আগত দর্শনার্থীরা।

এ সময় ঢাকা লিগ্যাসি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহম্মেদ রোমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপানের ওইস্কা আইডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টাতসুয়ো কোসুগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপানের ওইস্কা আইডিবি ডিপুটি ডিরেক্টর জেসমিন নাহার শ্রাবনী ও ঢাকা ব্যাংকের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ রিয়াদ হাসান। এছাড়াও এই দলিল হস্তান্তর উৎসব ও আবাসন মেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

আস্থার প্রতিফলন হিসেবে মেলার আকর্ষণীয় পর্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের হাতে তাদের সম্পাদিত জমির দলিল তুলে দেওয়া হয়। দীর্ঘদিনের কষ্টের জমানো টাকায় নিজ বাড়ির স্বপ্ন পূরণের এই দলিল হাতে পেয়ে আবেগাপ্লুত ও উচ্ছ্বাস প্রকাশ করেন জমি রেজিস্ট্রি করা গ্রাহকরা।

উক্ত সুনামধন্য প্রতিষ্ঠানটি বিশ্বস্ততার সাথে দীর্ঘ কয়েক বছরে সুনাম অর্জন করেছে বলে অনেকেই জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin