
কেশবপুর(যশোর) প্রতিনিধিঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের কেশবপুরে সাতবাড়িয়া ইউনিয়ন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের সাতবাড়িয়া বাজারে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ।
এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ আলমগীর সিদ্দিক, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন সহ ইউনিয়ন বিএনপির ও ৯টি ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।