রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :-
কেশবপুরে আ.লীগের স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্র-তিবাদে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ কেশবপুরে সড়ক দ-খল করে পার্কিং, ৬ জনকে ৪ হাজার টাকা জ-রিমানা কেশবপুর থানা পুলিশ অভি-যান চালিয়ে না-শকতা মামলার ৬ জনকে আ-টক সলঙ্গায় আ’লীগের নৈ-রাজ্যের প্রতি-বাদে বিএনপি’র বিক্ষো-ভ মানিকহাট ইউপি চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের নির্বাচনী অফিস উদ্বো-ধন নওগাঁর ধামইরহাটে আমন ধান-চাল সংগ্র-হের উদ্বোধন, ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি পীরগঞ্জে জা-ল নোট প্র-তিরোধে সচে-তনতামূলক ক-র্মশালা তানোরে প্রায় ১০ হাজার কৃষককের মাঝে কৃষি প্র-ণোদনা বিতরণ গোদাগাড়ীতে ডিবি পরিচ-য়ে বাড়িতে গিয়ে প্র-তারণার চেষ্টা, ৭ মাম-লার আ-সামি গ্রে-ফতার রংপুর রেঞ্জের উপমহাপরিচালক কর্তৃক পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপি’র প্র-শিক্ষণ উদ্বোধন

নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫৫ Time View

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী দিনে স্কুল ফিডিং কার্যক্রম, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ২৮ নভেম্বর দুপুরে নওগাঁর ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিপাদ্য ছিল— “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ ও ডিম খাইয়ে স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন। এ কার্যক্রমের আওতায় বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থীকে দুধ ও ডিম খাওয়ানো হয়।

এদিকে, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন। বক্তব্যে তিনি দেশের পুষ্টি চাহিদা পূরণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ শামীম আখতার, ভেটেরিনারি সার্জন কে এম মাহমুদুল হাসান, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবু ইউসুফসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে দুধ ও ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin