শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :-
রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান ভাঙ্গুড়ায় বিশ্বনদী দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালী উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬ তম শাহা-দাত বার্ষিকী পালিত টাকা-পয়সা নয়, আপনাদের ভালোবাসা চাই’ চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর মুনসুর আলীর বি-রুদ্ধে অধিগ্রহনের প্রায় সাড়ে ৫ কোটি টাকা উত্তোলনের অ-ভিযোগ 

মানবসেবার অঙ্গীকারে একযুগ ‘প্রিয় সলঙ্গার গল্প”র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১০৯ Time View

জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ :
মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’র ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।আলোচনা সভা, কেক কাটা,দোয়া ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সংগঠনটির একযুগ পূর্তি উদযাপন করা হয়।
এ উপলক্ষ্যে আজ শুক্রবার সকাল ১০টায় সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কে. এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে এবং উপদেষ্টা ও সহকারী অধ্যাপক আব্দুল মান্নানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের চিফ এ্যাডমিন শাহ আলম মাস্টার।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন,সিরাজগঞ্জের আইকন, মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত শাহজাদপুরের মামুন বিশ্বাস,উপদেষ্টা আব্দুস সালাম মাস্টার,সহকারী অধ্যাপক বেলাল হোসেন,আব্দুর রহিম মাস্টারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন,২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘প্রিয় সলঙ্গার গল্প’ মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।সংগঠনটি মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্তদান,শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদসামগ্রী প্রদান,কন্যাদায়গ্রস্ত পরিবারের আর্থিক সহায়তা, প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ, সুবিধাবঞ্চিত মানুষের জন্য টিউবওয়েল স্থাপন এবং তীব্র গরমে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি,শরবত ও স্যালাইন বিতরণসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।
এ ছাড়াও জনস্বার্থে খানা-খন্দযুক্ত সড়ক সংস্কার,সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সংগঠনটি সলঙ্গার ইতিবাচক ভাবমূর্তি দেশ-বিদেশে তুলে ধরতে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সকল সদস্য,শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।
শেষে দোয়া,কেক কাটা এবং বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin