শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :-
কলকাতায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃ-ত্যু দুঃসময়ের বিএনপি নেতা আমিরুল ইউপি নির্বাচনে আলোচনায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নির্মাণ স্থলে পুলিশের নজরদারি ও টহল বাড়ানো হয়েছে- ময়মনসিংহ এসপি কামরুল দুর্বার আ-ন্দোলনের মাধ্যমে সরকারকে জনগণের রায় মানতে বাধ্য করা হবে- মাওলানা এটিএম মাছুম ফুটপাত দ-খলমুক্ত করতে অভিযান ব্যর্থ-বাড়ছে জ-নদুর্ভোগ প্রায় কোটি টাকা চাঁ-দাবাজির অভিযোগ চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক আশুলিয়ায় ডা-কাতিসহ একাধিক মামলার আ-সামিকে গ্রে-ফতার করেছে ডিবি পুলিশ তারাগঞ্জের ৬৩ মন্দিরে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ওসির শান্তিতে নোবেল পুরষ্কার পেলেও অশান্তিতে আছে গ্রামীণ ব্যাংকের সহকর্মীরা

বিজিবি’র অভিযানে শার্শার রুদ্রপুর সীমান্তে ৬০ বোতল উইনিক্স সিরাপ আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১০০ Time View

​

আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় নিষিদ্ধ উইনিক্স সিরাপ জব্দ করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।

আজ শুক্রবার (৩১ জুলাই) ভোর রাতে সীমান্ত এলাকায় পরিচালনা করা এক চোরাচালান বিরোধী অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

​বিজিবি সূত্র জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে অদ্য ৩১ জুলাই রাত আনুমানিক ২টার দিকে রুদ্রপুর বিওপির একটি টহল দল সীমান্ত দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে চোরাকারবারীদের ফেলে যাওয়া ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করতে সক্ষম হয় বিজিবি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বদাই সতর্ক অবস্থানে রয়েছে। দেশের স্বার্থে ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি’র এমন জিরো টলারেন্স অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin