
কে এম সোহেব জুয়েলঃ বরিশালের বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর বাজারের মায়ের দোয়া মিট হাউজের স্বত্বাধিকারী গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের হানিফ জমাদ্দারের পুত্র মোঃ লিটন জমাদ্দার -৩৬ এর মাংসের দোকান থেকে তার মায়না ভুক্ত কর্মচারি ফরিদপুর জেলার মধুখালি থানার মাকড়াইল গ্রামের মৃত ছত্তার শেখের পুত্র ইরন শেখ -৪১ লিটন এর ক্যাশ বাস্ক থেকে নগদ -৪ লক্ষ ৫০ হাজার টাকা ও দোকানের সামনে রাখা তার (লিটন) নিজস্ব মটর বাইক নিয়ে পালিয়ে যায় প্রতারক ইরন ।
এ ঘটনায় বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন মাংসের দোকানের মালিক মোঃ লিটন জমাদ্দার।
৩১ জুলাই শুক্রবার সন্ধ্যায় অসহায় দোকান মালিক লিটন অ়ভিযোগ করে বলেন, দীর্ঘ ৬ মাস পূর্বে ইরনকে আমার দোকানে প্রতিদিন ৯ শত টাকা বেতনে কাজে রাখি কিন্তু গত ৭ এপ্রিল ২০২৬ ইং কর্মচারি ইরনকে দোকানে রেখে আমি ( লিটন) বিশেষ কাজে আমার বাড়ি যাই ওই দিন দুপুর ১ টার দিকে ইরনকে ফোন দিলে তিনি ( ইরন) বলেন, গরু কেনার কাজে আমি শিকার পুর আসছি। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও ইরনের কোন খোঁজ না পেয়ে তার ব্যাবহৃত মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল বন্ধ পেয়ে আমি দ্রুত আমার দোকানে চলে আসি।
এবং আমার দোকানের সামনে রাখা আমার নিজের ব্যাবহৃত ডিসকভার লাল রঙ্গের১২৫ সিসি মটর সাইকেলেটি দেখতে না পেয়ে আসে পাশের দোকানদারদের সাথে আলাপ করি। স্হানীয় দোকানদাররা বলেন, ইরন মটর সাইকেলে নিয়ে চলে গেছে।
পরবর্তীতে আমার দোকানে ঢুকে দেখি আমার ক্যাশ বাস্কের তালা ভাঙ্গা ও আমার ক্যাশ বাস্কে রাখা নগদ ৪ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েে গেছে ইরন।
নিরুপায় হয়ে অনেক খোঁজাখুজি করে কোন উপায়ন্তর না পেয়ে গত ১৭ এপ্রিল ২০২৬ ইং আমি( লিটন) বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করি যার জিআর মামলা নং ০৩। তাং ১৭/৪/২৬ ইং।
অসহায় ব্যাবসায়ী লিটন আক্ষেপের সাখে বলেন, বিভিন্ন এনজিও এবং বিভিন্ন লোকজনের কাছ থেকে ধার দেনা করে মাংসের দোকান দিয়ে কোন ভাবে সংসার চালিয়ে স্ত্রী পরিজন নিয়ে দিনাতিপাত করতাম এখন একেবারে নিঃস্ব হয়ে পথে বসছি।
তিনি আরো বলেন, দীর্ঘ প্রায় ৪ মাস হলো মামলা করেও কোন সুরাহা না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন অসহায় ঋনগ্রস্হ লিটন ও তার পরিবারের লোকজন। তাই অতি দ্রুত আসামী ইরনকে গ্রেফতার পুর্বক মটর সাইকেলে ও অর্থ আদায়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।
এ বিষয় মামলার তদন্ত কর্মকর্তা বরিশাল জেলা ডিবি এস আই গৌতম সংবাদ কর্মিকে বলেন, মামলার তদন্ত চলছে এবং আসামী ইরনকে গ্রেফতারের প্রকৃয়ায় তার (ইরন) নিজ থানায় প্রয়োজনিয় কাগজ পত্র ইতিমধ্যে প্রেরন করা হয়েছে।