শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :-
কলকাতায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃ-ত্যু দুঃসময়ের বিএনপি নেতা আমিরুল ইউপি নির্বাচনে আলোচনায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নির্মাণ স্থলে পুলিশের নজরদারি ও টহল বাড়ানো হয়েছে- ময়মনসিংহ এসপি কামরুল দুর্বার আ-ন্দোলনের মাধ্যমে সরকারকে জনগণের রায় মানতে বাধ্য করা হবে- মাওলানা এটিএম মাছুম ফুটপাত দ-খলমুক্ত করতে অভিযান ব্যর্থ-বাড়ছে জ-নদুর্ভোগ প্রায় কোটি টাকা চাঁ-দাবাজির অভিযোগ চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক আশুলিয়ায় ডা-কাতিসহ একাধিক মামলার আ-সামিকে গ্রে-ফতার করেছে ডিবি পুলিশ তারাগঞ্জের ৬৩ মন্দিরে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ওসির শান্তিতে নোবেল পুরষ্কার পেলেও অশান্তিতে আছে গ্রামীণ ব্যাংকের সহকর্মীরা

পঞ্চগ্রামে ২ আগস্ট বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৩৩ Time View

কে এম সোহেব জুয়েল।।
আগামী ২ আগস্ট (রবিবার) বরিশাল সদর উপজেলার ৭ নম্বর চরকাউয়া ইউনিয়নের পঞ্চগ্রাম সম্মেলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ, দিনারের পুল বাজারে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে।

সামাজিক সংগঠন ‘জিয়া শিশু-কিশোর মেলা’-এর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তরুণ সমাজসেবক মো. ফেরদৌস আহম্মদের উদ্যোগে এবং বরিশাল আধুনিক চক্ষু হাসপাতাল-এর সার্বিক তত্ত্বাবধানে এ মানবিক চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, শিবিরে আগত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় রোগীদের বাছাই করে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি অপারেশনের সময় বিনামূল্যে চোখের লেন্স সংযোজনের সুবিধাও প্রদান করবে বরিশাল আধুনিক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ।

চিকিৎসা শিবিরটি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এ সময় এলাকার সর্বস্তরের মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার এ সুযোগ গ্রহণের জন্য আহবান জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার এমপি। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও তার বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin