শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :-
রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান ভাঙ্গুড়ায় বিশ্বনদী দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালী উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬ তম শাহা-দাত বার্ষিকী পালিত টাকা-পয়সা নয়, আপনাদের ভালোবাসা চাই’ চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর মুনসুর আলীর বি-রুদ্ধে অধিগ্রহনের প্রায় সাড়ে ৫ কোটি টাকা উত্তোলনের অ-ভিযোগ 

নৌ-পুলিশের অভি/যানে ইয়া/বাসহ ট্রলার চালক আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৪৫ Time View

জয়ন্তী নদীর বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট ঘাটের পূর্ব পাশে অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

​শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে এ অভিযানে ​আটককৃত দেলোয়ার হোসেন (৩৪) মুলাদী থানার সফিপুর গ্রামের হাবিব হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন ট্রলার চালক।
​
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন খান এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানার নেতৃত্বে নৌ-পুলিশের একটি দল জয়ন্তী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় একটি সন্দেহভাজন স্টিল বডি ট্রলারে তল্লাশী চালিয়ে ট্রলার চালক দেলোয়ার হোসেনের লুঙ্গির কোঁচ থেকে বিশেষ কায়দায় লুকানো ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করা হয়।
​
বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin