রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

টুঙ্গিপাড়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অ/ভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১১০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের আড়জুড়ি মৌজায় সরকারি খাস জমি থেকে ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে টুঙ্গিপাড়া উপজেলার ৪নং পাটগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমরুল শেখের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, গত ৪ থেকে ৫ দিন ধরে মধুমতি নদীর তীরবর্তী সরকারি খাস জমি থেকে অবাধে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।
এলাকাবাসীর দাবি, মাটি কাটার ফলে পাশের এলজিইডি’র কার্পেটিং সড়ক ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া ভারী যানবাহন চলাচলের কারণে রামচন্দ্রপুর ৮নং ওয়ার্ডের সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আড়জুড়ি মৌজার নদীর পাশের সরকারি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রাকযোগে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। এতে সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি সড়কের স্থায়িত্বও হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী এলাকাবাসী।

ঘটনাস্থলে থাকা ভেকু চালক হেলাল সাংবাদিকদের বলেন, “আমার গাড়ি চুক্তি করে নিয়ে এসেছেন ইমরুল। আমরা রাস্তার পাশ থেকে যে মাটি কাটছি, পরে আবার ভরাট করে দেবো।”
এলজিইডি’র সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “রাস্তার কিছু ক্ষতি হচ্ছে, তবে এ বিষয়ে আমাদের কিছু করার নেই।”
স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি খাস জমি থেকে মাটি কাটার পাশাপাশি ভারী যন্ত্রপাতি চলাচলের কারণে সরকারি সড়কের বড় ধরনের ক্ষতি হচ্ছে। এতে সরকারের অর্থের অপচয় হচ্ছে এবং এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়ছেন। তাদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে অভিযুক্ত ইমরুল শেখের সাথে যোগাযোগ হলে তিনি বলেন, “হ্যাঁ, মাটি আমি কাটাচ্ছি। আমি এখন ব্যস্ত আছি, পরে আপনাদের সঙ্গে কথা বলবো।”

টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, “বিষয়টি আমার জানা ছিলো না। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন শেখ বলেন, “ইমরুল পাটগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। সরকারি খাস জমি থেকে মাটি কাটার বিষয়টি আমি জানতাম না। তার সঙ্গে কথা বলে খোঁজ নেওয়া হবে।”

এদিকে স্থানীয়রা অবিলম্বে সরকারি খাস জমি থেকে মাটি কাটা বন্ধ, ক্ষতিগ্রস্ত এলজিইডি’র সড়ক দ্রুত সংস্কার এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin