শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :-
কলকাতায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃ-ত্যু দুঃসময়ের বিএনপি নেতা আমিরুল ইউপি নির্বাচনে আলোচনায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নির্মাণ স্থলে পুলিশের নজরদারি ও টহল বাড়ানো হয়েছে- ময়মনসিংহ এসপি কামরুল দুর্বার আ-ন্দোলনের মাধ্যমে সরকারকে জনগণের রায় মানতে বাধ্য করা হবে- মাওলানা এটিএম মাছুম ফুটপাত দ-খলমুক্ত করতে অভিযান ব্যর্থ-বাড়ছে জ-নদুর্ভোগ প্রায় কোটি টাকা চাঁ-দাবাজির অভিযোগ চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক আশুলিয়ায় ডা-কাতিসহ একাধিক মামলার আ-সামিকে গ্রে-ফতার করেছে ডিবি পুলিশ তারাগঞ্জের ৬৩ মন্দিরে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ওসির শান্তিতে নোবেল পুরষ্কার পেলেও অশান্তিতে আছে গ্রামীণ ব্যাংকের সহকর্মীরা

আন্তর্জাতিক গণিত সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ববির অধ্যাপক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৩৯ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ গণিত সম্মেলন ‘International Congress of Mathematicians (ICM)-2026′-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাস।

গত ২৩ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে তার অংশগ্রহণ বাংলাদেশের গণিত, গবেষণা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। ‎’ICM 2026′-এ বিশ্বের ৭৮টি দেশের গণিতবিদ, গবেষক ও শিক্ষাবিদ অংশগ্রহণ করেন। এই সম্মেলনে প্রায় তিন হাজার ১৭০জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন এবং মোট ৩হাজার ৭৪২ জন নিবন্ধন সম্পন্ন করেন।
‎‎
‎বরিশাল বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের ড. হেনা রানী বিশ্বাস সম্মানজনক ‘ICM-2026’ Travel Support Program Award অর্জন করেন। এই অ্যাওয়ার্ডের আওতায় তার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আসা-যাওয়ার বিমান ভাড়া, কনফারেন্স রেজিস্ট্রেশন ফি, আবাসন, স্থানীয় খাবার, স্থানীয় পরিবহন এবং হোটেল-সংক্রান্ত পরিবহন ব্যয় বহন করা হয়।
‎
‎‎সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ‘World Meeting for Women in Mathematics (WM²)’-এ ড. হেনা রানী বিশ্বাস তার গবেষণা উপস্থাপন করেন। যেটি ২২ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হয়েছিল। এ সময় তিনি বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট গণিতবিদ ও গবেষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করেন।
‎‎
‎ড. হেনা রানী বিশ্বাসের এই আন্তর্জাতিক অংশগ্রহণ ও সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের গণিত গবেষণার জন্যও একটি গৌরবময় অধ্যায় বলে মনে করেন গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin