বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

সুনামগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষ/নের ঘটনায় ধর্ষ/ণকারীর ফা/সিঁর দাবিতে বিক্ষো/ভ মিছিল ও মা/নববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫৩ Time View


‎কেএম শহীদুল সুনামগঞ্জ:
‎সুনামগঞ্জ সদর উপজেলার বুড়িস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক কোমলমতি ছাত্রীকে দিনদুপুরে ধর্ষণের প্রতিবাদে এবং বহিরাগত ধর্ষক মাদক চোরাকারবারী সাইফুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার দুপুরে দাওয়াতুল হক্ব ইসলামী যুব সংঘ ও বুড়িস্থল এলাকাবাসীর যৌথ উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রাইমারী স্কুলে শিশু শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষক,শিক্ষিকারা অংশগ্রহন করেন।

‎প্রদ্যুৎ রঞ্জন দাশের সভাপতিত্বে এবং মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সহকারী শিক্ষক নাঈমা সুলতানা ও মোঃ শামসুদ্দিন প্রমুখ।

‎মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ জুলাই সুনামগঞ্জ শহরের হাছননগর থেকে আসা বহিরাগত মাদক চোরাকারবারি সাইফুল হক বুড়িস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ফুসলিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে এনে অর্তি করা হয়। ধর্ষনকারী সাইফুল হক পালিয়ে যাওয়ার সময় জনতা তাকে গণধোরাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়।  অভিযুক্ত সাইফুলের পরিবারের প্রায় প্রতিটি সদস্যই মাদকের ব্যবসা ও নানা অসামাজিক অপরাধের সাথে যুক্ত। বুড়িস্থল গ্রামে নতুন বসতি স্থাপন করে তারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত। তাকে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাসিঁর দাবি জানান। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসনের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। ##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin