বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দা;লালদের দৌরাত্ম্যের অভিযোগ মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন

মোরেলগঞ্জে দুদ/কের দু/র্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫৯ Time View

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলা এবং গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে রচনা, চিত্রাঙ্কন, দেয়ালিকা ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) বাগেরহাট জেলা কার্যালয়ের সহায়তায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকুঞ্জি এবং মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাকির হোসেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বি এম রফিকুল ইসলাম মাসুমের সার্বিক তত্ত্বাবধানে এবং সহ-সভাপতি মো. ফারুক হোসেন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধ মেহেদী হাসান লিপন, সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন,দৈনিক ফুলতলা প্রতিদিন কলি আক্তার,দুপ্রক সদস্য নাসরিন সুলতানা, সমাজ সেবক মো. ফারুক শরীফ, বাবু তখন কুমার মিস্ত্রি প্রমুখ।স্থানীয় গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও জবাবদিহিতার চর্চা নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে রচনা, চিত্রাঙ্কন, দেয়ালিকা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়, মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা এবং মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin