বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দা;লালদের দৌরাত্ম্যের অভিযোগ মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩২ Time View

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ ও সাংবাদিক সমাজের সাথে এক সৌজন্য ও সার্বিক পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মোঃ রাশেদ খান। তিনি তাঁর বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণমাধ্যমের ভূূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ আব্দুল মজিদ। সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুজ্জামান মনা।সভাপতির বক্তব্যে এডভোকেট মোঃ আব্দুল মজিদ এলাকার সার্বিক সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সুশাসন নিশ্চিতকরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সঞ্চালক মোঃ জাহিদুজ্জামান মনা মতবিনিময় সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকদের ধন্যবাদ জানান। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও এলাকার গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর জোর দেন।

আতিকুর রহমান।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin