বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :-
বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দা;লালদের দৌরাত্ম্যের অভিযোগ মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন

শাজাহানপুরে মাদ/কাসক্ত ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালতে ৫ মাসের কা’রা/দণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫৯ Time View

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদকসেবন ও এলাকার শান্তি বিঘ্ন করার অভিযোগে খোরশেদ আলম (৪৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

‎​বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬:৩০ মিনিটে উপজেলার চোপিনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত খোরশেদ আলম উপজেলার শাহনগর গ্রামের মৃত আকবর আলির ছেলে।

‎​স্থানীয় সূত্রে জানা যায়, খোরশেদ আলম দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। বুধবার সন্ধ্যায় মাদকাসক্ত অবস্থায় এলাকায় শান্তি বিঘ্ন করার সময় স্থানীয় জনসাধারণ তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

‎​অভিযানের সময় অভিযুক্ত খোরশেদ আলম তার অপরাধ স্বীকার করায় এবং ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্টের বিচারক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস (ঊর্মি) তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ৫ (পাঁচ) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin